শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকা নারীসহ ১০জনকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৮৫ Time View

মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকে থাকা নারীসহ ১০ জনকে দুইঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার দুপুর ২টার দিকে ২৫০ শয্যা জেলা হাসপাতালের ২য় তলা থেকে তাদের উদ্ধার করা হয়।
ভুক্তভোগী ও ফায়ার সার্ভিসকর্মীরা জানান, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে রোগী দেখতে আসেন স্বজনরা। পরে ফেরার সময় দুপুর ১২টার দিকে লিফটের ৫ম তলা থেকে নিচে নামার উদ্দেশ্যে লিফটে ওঠেন অনেকেই। এ সময় লিফটের দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়। কিছুতেই দরজা না খুললে লিফটের ভেতর আটকা পড়া নারীসহ ১০ জন পড়েন চরম আতঙ্কে। প্রচন্ড গরমে শুরু হয় চিৎকার চেচামেচি। খবর দেয়া হয় মাদারীপুর ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে প্রায় দুইঘন্টা পর দুপুর ২টার দিকে আটকা পড়া ১০ দর্শনার্থীকে উদ্ধার করা হয়।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার বলেন, ‘বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে উদ্ধার করা হয় নারীসহ ১০ দর্শনার্থীকে।’
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, ‘বড় দুর্ঘটনার আগেই ১০ জনকে উদ্ধার করা হয়েছে। সবাই সুস্থ আছেন। কেউ হতাহত হয়নি। লিফটের টেকনিক্যাল সমস্যার কারনেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category