শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

জাপান ও কোরিয়ায় উচ্চ শিক্ষা ও চাকুরির সুযোগে মাদারীপুরে জব অ্যান্ড এডুকেশন ফেয়ার

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২২৯ Time View

জাপান ও কোরিয়ায় উচ্চ শিক্ষা ও চাকুরির সুযোগে মাদারীপুরে জব অ্যান্ড এডুকেশন ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মাদারীপুরের কুমড়াখালী এলাকায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সি এর উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
জব অ্যান্ড এডুকেশন ফেয়ারে অংশগ্রহণকারীদের জাপান ও কোরিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, স্কলারশিপ, শিক্ষাজীবন, কর্মসংস্থান এবং ভিসা প্রক্রিয়া সম্পর্কে পর্যাপ্ত ধারণা দেয়া হয়। পাশাপাশি আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্পট অ্যাডমিশন ও ভিসা সাপোর্ট সুবিধা রাখা হয়।
ওয়াজেদা কুদ্দুস ফাউন্ডেশন নাসিং ইন্সটিটিউট-এর অধ্যক্ষ সুব্রত সুবর্ণ আচার্য্য-এর সভাপতিত্বে  জব অ্যান্ড এডুকেশন ফেয়ারে জাপান ও কোরিয়ায় উচ্চ শিক্ষা ও চাকুরির সুযোগে করনীয় বিষয়টি বিস্তারিত তুলেন ধরেন আইসিটি এ্যান্ড এনভায়রনমেন্ট সেক্টর-এর ডোমেইন প্রধান আলমগীর হোসেন।
আয়োজকরা জানান, জাপানেরম স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার (ঝঝড) প্রোগ্রামের আওতায় কেয়ারগিভিং, ড্রাইভিং ও সিভিল কনস্ট্রাকশন খাতে কর্মসংস্থানের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব খাতে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে মেলায় আগতদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়। মেলায় এইচএসসি, ডিপ্লোমা ও স্নাতক পর্যায়ে শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা অংশগ্রহণ করেন। জাপান ও কোরিয়ায় পড়াশোনা কিংবা চাকরির মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে ক্যারিয়ার গড়ে এ মেলা বেশ ভুমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।
জানা যায়, টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সি লিমিটেড একটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক অনুমোদিত ও জাপানের অনুমোদন পাঠানোর সংস্থা জাপান শ্রমবাজারে বাংলাদেশের অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম করছে। এটি ০৪টি প্রশিক্ষন কেন্দ্রের মাধ্যমে জাপানীজ চাকরিদাতা প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত প্রশিক্ষকদের মাধ্যমে জাপানীজ ভাষা, সংস্কৃতি ও খাদ্যঅভ্যাস বিষয়ে উন্নত প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ট্রেডে নিদিষ্ট দক্ষ কর্মী ও শিক্ষার্থী প্রেরণ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার-এর অধ্যক্ষ স.ম জাহাঙ্গীর আখতার। এছাড়া বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর নার্সিং কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, চরমুগরিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাওলাদার নিজাম উদ্দিন, বিএমইটি’র সহকারী পরিচালকআব্দুল জলিল মিয়া, ওয়াজেদা কুদ্দুস ফাউন্ডেশন-এর পরিচালক ওয়াহিদুজ্জামান খানসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category