রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে ইজিবাইক চুরি, চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্য কারাগারে মাদারীপুরে বিনামূল্যে ৪০০ রোগী পেলো চোখের চিকিৎসা রাজৈরে মিথ্যা অপবাদ দিয়ে জনসম্মুখে খামারির মাথায় দুধ ঢেলে নির্যাতন, কনটেন্ট ক্রিয়েটর এনামুল বাঘা গ্রেফতার। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৫ রাজৈরে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে যুবদলের নেতাকর্মীরা রাজৈরে সাড়ে তিনবছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, পালিয়েছে অভিযুক্ত জাপান ও কোরিয়ায় উচ্চ শিক্ষা ও চাকুরির সুযোগে মাদারীপুরে জব অ্যান্ড এডুকেশন ফেয়ার রাজৈরে মাদক কারবারিদের সনাক্ত করে পুলিশের হাতে তুলে দেয়ার ঘোষণা মাদারীপুরে টিসিবি’র গোডাউনে আগুনে মালামাল পুড়ে ছাই, ১০ লাখ টাকা ক্ষতির দাবি

মাদারীপুরে বিনামূল্যে ৪০০ রোগী পেলো চোখের চিকিৎসা

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৯ Time View

চোখের ছানি আর অন্ধত্বের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি হতদরিদ্র মানুষের দোরগোড়ায় চক্ষু সেবা পৌঁছে দিতে দুইদিন ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের হাজরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। চোখের পাশাপাশি গাইনি ও মেডিসিন রোগীদেরও বিনামূল্যে দেয়া হয় স্বাস্থ্য সেবা।
সকাল থেকে সেবা নিতে ভীড় করেন বিভিন্ন বয়সের রোগীরা। পরিচালিত ক্যাম্পে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চোখ পরীক্ষা, পরামর্শ, বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করেন। এতে খুশি দীর্ঘদিন ধরে চোখের সমস্যার নিয়ে জর্জারিত অনেক রোগী। প্রাথমিক সমাধান পেয়ে উচ্ছ্বসিত বিভিন্ন এলাকার মানুষ। চরমুগরিয়া বন্দর পাট ব্যবসায়ী সমিতির সহযোগিতায় ও শহরের প্লানেট হাসপাতালের উদ্দ্যোগে আয়োজন করা হয় এমন মহতি কাজের। নিয়মিত এমন মহতি কাজের কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান আয়োজক।
প্রত্যন্ত এলাকার হতদরিদ্র ৪ শতাধিক রোগী বিনামূল্যে দেয় হয় চোখের চিকিৎসা। সেখান থেকে বাছাই করা হয়েছে অপারেশনের জন্য। এটি শুধু একটি স্বাস্থ্যসেবা কর্মসূচি নয়, বরং অন্ধকার জীবনকে আলোর পথে ফিরে আসার একটি মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন রাজধানী ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আব্দুল মান্নান। তিনি বলেন, গুরুতর রোগীদের রাজধানীতে বিনামূল্যে নিয়ে ফ্যাকো সার্জারিসহ অপারেশন ও চিকিৎসার ব্যবস্থা করা হবে।
আয়োজক লোকমান হোসেন মোল্লা বলেন, ‘মানুষের সেবা দেয়ার ব্রত নিয়ে বিভিন্ন এলাকায় এমন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এটি কোন রাজনৈতিক প্রোগ্রাম নয়, অসহায় মানুষ যেন তাদের হারিয়ে যাওয়া চোখের আলো ফিরে পায়, সেই লক্ষ্য নিয়ে কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। মূলত এলাকাবাসী সহযোগিতা না করলে এটি কোনভাবেই এই বড় চক্ষু সেবা ক্যাম্প চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সবার সহযোগিতা প্রয়োজন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category