শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজৈরে ইজিবাইক চুরি, চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্য কারাগারে

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৬২ Time View

মাদারীপুরের রাজৈর উপজেলায় পুলিশ পরিচয়ে প্রতারণা করে একটি ইজিবাইক চুরির মামলায় চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের।

পুলিশ জানায়, শুক্রবার রাতে রাজৈর, ফরিদপুরের ভাঙ্গা ও কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গায়েন্দার গ্রামের চাকরিচ্যুত সেনা সদস্য মো. সুজন মোল্লা (২৮), একই উপজেলার নোহাটা গ্রামের চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. লিমন মিয়া (৩৫) এবং খান্দারপাড় গ্রামের মো. সাকায়েত মুন্সী (৩৫)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ১২ জুন রাজৈরের সাধুর ব্রিজ এলাকায় এক ইজিবাইকচালক যাত্রীর অপেক্ষায় ছিলেন। এ সময় এক ব্যাক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে রাজৈর থানার মোড়ে যাওয়ার জন্য ইজিবাইক ভাড়া নেন।

সেখানে পৌঁছানোর পর আরেক ব্যক্তি এসে আসামি ধরার কথা বলে চালককে মজুমদারকান্দি এলাকায় নিয়ে যান।

পরে ওই এলাকায় পৌঁছে চালককে ইজিবাইক থেকে নেমে সামনের একটি ব্রিজের দিকে যেতে বলা হয়। এ সুযোগে তাদের সহযোগীরা ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। পরে চালক ফিরে এসে দেখেন, প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের ইজিবাইকটি নেই।

এ ঘটনায় ১৩ জুন ইজিবাইকচালক সম্রাট সরকার রাজৈর থানায় মামলা করেন।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের এ ঘটনায় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category