শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে ‘কোটি টাকার’ নকল সিগারেট জব্দ, গ্রেপ্তার ৩

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৩৬ Time View

মাদারীপুর সদর উপজেলায় বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয় বলে সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান।

গ্রেপ্তার তিনজন হলেন- কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লোকমান খারকান্দি গ্রামের বাসিন্দা ও পিকআপ চালক নাদিম মিয়া (২৭), মাদারীপুর সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকার আতাহার মিয়া (৬২) এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঠালবাড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ সোহেল রানা (৫৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জিয়াউদ্দিনের নেতৃত্বে পুলিশের দল একটি পিকআপে তল্লাশি চালায়। সেখান থেকে বিভিন্ন ব্রান্ডের ১১০ কার্টুন নকল সিগারেট উদ্ধার করা হয়। পরে ভ্যাট ও শুল্ক বিভাগের কর্মকর্তাদের ডাকা হয়। তারা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সিগারেটগুলো নকল বলে নিশ্চিত করেন। ভ্যাট ও রাজস্বসহ এর বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

ওসি আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জব্দকৃত সিগারেটের মাধ্যমে সরকারের প্রায় ৫৩ লাখ ৪৬ হাজার টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করা হচ্ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category