মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার মাদারীপুরে জজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৩২ লাখ টাকার মালামাল লুট মুকসুদপুরে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে ৪০ জন আহত মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তল সহ ভূয়া পুলিশ আটক মাদারীপুরে ‘কোটি টাকার’ নকল সিগারেট জব্দ, গ্রেপ্তার ৩ মাদারীপুরে জালিয়াতি করে জমি ক্রয়ের মামলায় সাজাপ্রাপ্ত আসামি এখানো বেপরোয়া রাজৈরে ইজিবাইক চুরি, চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্য কারাগারে মাদারীপুরে বিনামূল্যে ৪০০ রোগী পেলো চোখের চিকিৎসা রাজৈরে মিথ্যা অপবাদ দিয়ে জনসম্মুখে খামারির মাথায় দুধ ঢেলে নির্যাতন, কনটেন্ট ক্রিয়েটর এনামুল বাঘা গ্রেফতার। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৫

মাদারীপুরে জজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৩২ লাখ টাকার মালামাল লুট

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬৮ Time View

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় মানিকগঞ্জ আদালতের সিনিয়র সিভিল জজ আতিক জামান এবং তার স্ত্রী মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মায়িশা মালিহা অদ্রি দম্পতির গ্রামের বাড়িতে সংঘবদ্ধ চোরচক্রের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। তালাবদ্ধ বাড়ির কোলাপসিবল গেট ও একাধিক দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে চোরেরা আলমারির লকার তছনছ করে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, মূল্যবান হাতঘড়ি ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়। পরিবারের দাবি, এ ঘটনায় প্রায় ৩২ লাখ টাকার সম্পদ খোয়া গেছে।

সোমবার দিবাগত রাতে মাদারীপুর শহরের পানিছত্র ভূঁইয়া বাড়ি মসজিদ সংলগ্ন বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, জজ আতিক জামানের বাবা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. আলিমুজ্জামান শারীরিক অসুস্থতার কারণে পরিবারসহ ঢাকায় চিকিৎসাধীন থাকায় বাড়িটি তালাবদ্ধ ছিল। এই সুযোগে গভীর রাতে চোরচক্র কোলাপসিবল গেট ও ঘরের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে শয়নকক্ষে থাকা স্টিলের আলমারির লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, ৪ লাখ ৮০ হাজার টাকা নগদ, একাধিক মূল্যবান হাতঘড়ি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এছাড়া নির্মাণাধীন ভবনে রাখা বিভিন্ন মূল্যবান নির্মাণসামগ্রীও চুরি হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

সোমবার সকাল ৭টার দিকে বাড়ির ভাড়াটিয়ারা তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে মো. আলিমুজ্জামানকে মোবাইল ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি ঢাকা থেকে মাদারীপুরে এসে বাড়ির বিভিন্ন কক্ষের তালা ভাঙা, আলমারি তছনছ এবং মালামাল খোয়া যাওয়ার ঘটনা প্রত্যক্ষ করেন।

খবর পেয়ে সোমবার দুপুরে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন,ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় সিনিয়র সিভিল জজ আতিক জামানের বাবা মো. আলিমুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

বিচার বিভাগ ও প্রশাসনের দুই কর্মকর্তার গ্রামের বাড়িতে সংঘটিত এ চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত চোরচক্রকে গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category