শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৭৫ Time View

মাদারীপুর গোয়েন্দা পুলিশের অভিযানে আটক এক মাদক ব্যবসায়ীকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছিনিয়ে নিয়েছে তার সহযোগিরা। ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে, এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জে এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার সন্ধ্যার পর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় মাদক উদ্ধার অভিযান চালায় জেলার গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় ওই এলাকার একাধিক মামলার আসামি ও শীর্ষ মাদক ব্যবসায়ী পারভেজ বেপারীকে আটক করে ডিবি। পারভেজের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে পারভেজের দেয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ। বিষয়টি জানাজানি হলে মাদক ব্যবসায়ীর সহযোগিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়ায়। গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হলে পিছু হটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে পারভেজকে নিয়ে পালিয়ে যায় তার সহযোগিরা।

মাদারীপুর জেলার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম বলেন, ‘গোয়েন্দা পুলিশের দুইজন উপপরিদর্শকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পারভেজের কয়েকশ’ লোকজন জড়ো হয়ে ককটেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। পরে পালিয়ে যায় পারভেজ। ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পারভেজকে আসামি করে মাদক আইনে মামলা করা হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ীকে ধরতে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ কাজ করে যাচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category