বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন  রাজৈরে মানবপাচারচক্রের সক্রিয় সদস্য ১৫ মামলার আসামি জুলহাস গ্রেফতার রাজৈরে গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মাদারীপুরে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের ঘরের তালা ভেঙ্গে কোটি টাকার মালামাল লুট মাদারীপুরে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি

রাজৈরে মানবপাচারচক্রের সক্রিয় সদস্য ১৫ মামলার আসামি জুলহাস গ্রেফতার

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২৯ Time View

মাদারীপুরের রাজৈরে  মানবপাচারচক্রের সক্রিয় সদস্য ১৫ মামলার আসামি জুলহাস তালুকদারকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার ভোরে রাজধানীর কদমতলী এলাকার স্মৃতিধারা আবাসিক এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৮ ও র‌্যাব-১০। গ্রেফতার জুলহাস সরদার (৫০) মাদারীপুরের রাজৈর উপজেলার সত্যবদী গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে।

জানা যায়, মাদারীপুরের রাজৈরের বাসিন্দা আরমান শেখকে ইতালি পাঠানোর কথা বলে ২৩ লাখ টাকা নেন জুলহাস সরদারসহ ৯ জনের একটি চক্র। ইতালি না পাঠিয়ে লিবিয়া আটকে মাফিয়াদের হাতে তুলে দেয় দালালচক্র। পরে ওই যুবকের ওপর চলে নির্মম শারিরিক নির্যাতন। আরমানকে বাঁচাতে কয়েক দফায় আরও ৪৯ লাখ টাকা মুক্তিপণ দিতে বাধ্য হয় তার পরিবার। এ ঘটনায় গত ১২ জুন আরমানের মা জাহানারা বেগম বাদী হয়ে রাজৈর থানায় দালালচক্রের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করেন। পরে তাকে গ্রেফতারের পর আইনী প্রক্রিয়া শেষে রাজৈর থানায় হস্তান্তর করে র‌্যাব। বুধবার দুপুরে জুলহাসকে আদালতে তোলা হলে কারাগারে প্রেরণ করে বিচারক।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, ‘মানবপাচার আইনে দায়ের করা মামলার প্রধান আসামি জুলহাসকে গ্রেফতার করা হয়েছে। শিগগিরই আদালতে অপরাধীদের বিরুদ্ধে চার্জশিট দেয়া হবে। গ্রেফতার জুলহাসের বিরুদ্ধে মানবপাচার ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা ১৫টি মামলা রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category