শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন 

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২৯৬ Time View
গোপালগঞ্জের মুকসুদপুরে রিয়ান মোল্লা (১৩)  হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেল ৫টায়, উপজেলার কমলাপুর গ্রামের খোন্দকার বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত রিয়ানের পরিবারের সদস্যদের পাশাপাশি কমলাপুরের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুনিদের ছবিসহ ব্যানার, ফেস্টুন বহন করে, হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন এবং বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার কমলাপুর গ্রামের দুলাল মোল্লার ছেলে আরিফ মিয়া (২০) ও রবিউল শেখের ছেলে মুরছালিন শেখ (১৬) পরিকল্পিতভাবে প্রতিবেশী রিপন মোল্লার ছেলে রিয়ান মোল্লাকে হত্যা করে পরিত্যাক্ত পুকুরে ফেলে রাখে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, কমলাপুর জাগ্রত যুব উন্নয়ন সংগঠনের সভাপতি জসিম উদ্দিন, নিহতের পিতা রিপন মোল্যা, চাচা স্বপন মোল্যা প্রমূখ।
উল্লেখ্যঃ গত রো্ববার (১৯ জুলাই) রিয়ান মোল্লাকে তার দুই সঙ্গী আরিফ ও মুরছালিন বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে রিয়ান মোল্লাকে হত্যা করে, কমলাপুর গ্রামের জনৈক আওলাদ মোল্লার পরিত্যাক্ত পুকুরে ফেলে রাখে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে আরিফ ও মুরছালিনকে জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের দেওয়া তথ্যমতে মঙ্গলবার (২১ জুলাই) ভোর রাত ৩টার দিকে, জনৈক আওলাদ মোল্লার বাগানের মধ্যে পরিত্যক্ত পুকুরে খোঁজ করে রিয়ানের মরদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয়রা আরিফ মিয়া ও মুরছালিন শেখকে আটক করে থানা হেফাজতে দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category