শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১১৪ Time View

মাদারীপুরে ১২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শহরের চৌরাস্তা এলাকায় ৬তলাবিশিষ্ট ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
জানা যায়, দীর্ঘদিন ধরে ভাড়াকরা ভবনে ডায়াবেটিস রোগীদের সেবা দিয়ে আসছে কর্তৃপক্ষ। এতে প্রায়ই স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে। আধুনিক সেবা দেয়ার লক্ষ্যে ভবন নির্মানের উদ্যোগ নেয় সামজকল্যাণ মন্ত্রনালয়। পরে এটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ বাস্তবায়ন করে গণপূর্ত অধিদফতর। নানা জটিলতা কাটিয়ে উদ্বোধন হয় ডায়াবেটিস হাসপাতাল।
উদ্বোধনে অনুষ্ঠানে বক্তারা বলেন, সব রোগের উৎস হলো ডায়াবেটিস। সুস্থ থাকতে হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। অন্য রোগীর পাশাপাশি অসহায় ও দুস্থ রোগীরা যেন চিকিৎসা পায় সেদিকে কর্তৃপক্ষের নজর থাকবে। ব্যবসায়িক মনোবৃত্তি পরিহার করে মানুষের কল্যাণে চিকিৎসা সেবা দিয়ে যাবে ডায়াবেটিস সমিতি। সবার জন্য মানসম্মত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে গরিব ও অসহায়দের জন্য সেবা সহজলভ্য করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মাদারীপুর ডায়াবেটিস সমিতির সভাপতি কাজী হুমায়ুন কবির, গণপূর্ত অধিদফতরের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী আব্দুলাহ্ আল মামুন, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ, মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক ডা. অখিল সরকারসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category