আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ “নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা-২০২৬” পেয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন।
বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসির) নায়ক মান্না ডিজিটাল ভবনে নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে, সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তি ও গুণীজনদের সম্মাননা দেওয়া হয়।
এসময়, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুনকে গুণীজন হিসেবে ‘নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণের পর আবদুল্লাহ আল মামুন অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময় তিনি দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের সহযোগিতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে আবদুল্লাহ আল মামুনের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। তার এ সম্মাননা প্রাপ্তির খবরে মুকসুদপুরের সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে।
স্থানীয়রা মনে করছেন, দায়িত্ব পালনে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে পাওয়া এ সম্মাননা মুকসুদপুর থানার পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করবে এবং জনসেবামূলক কার্যক্রমে তাদের ভূমিকা আরও জোরদার করবে।
মোবাইলঃ ০১৭১২১৬৮৫২২
Leave a Reply