শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

‘মুখের ভাষার জন্য একটি দল বার বার প্রতিরোধের মুখে পড়ছে’- খোকন তালুকদার

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৯৮ Time View

মুখের কথায় সবকিছু জয় করা যায় না উল্লেখ করে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, একটি দলের মুখের ভাষার কারনেই বিভিন্ন জায়গায় তারা প্রতিরোধের মুখে বার বার পড়ছে। মুখের রাজনীতি নয়, দেশের স্বার্থে কাজের রাজনীতি করলেই সেই দলটির আগামী ভবিষ্যৎ ভাল হবে। শুক্রবার বিকেলে মাদারীপুর সরকারি কলেজ মাঠে করিম খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খোকন তালুকদার বলেন, বিগতদিনে বিএনপির ৫০০-৬০০ রাজনীতিবিদদের গুম-খুন করেও রাজপথ থেকে কেউ সরাতে পারেনি। যার ফল জনগণ ভোটের মাধ্যমে দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন।
কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক খোকন তালুকদার আরো বলেন, গত ১৭ বছরের পাশাপাশি জুলাই আন্দোলনের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই আন্দোলন সমাপ্তও হয় তারেক রহমানের হাত ধরে। অথচ, দেশের রাজনীতির সব অর্জণ নতুন একটি দল নিতে চায়, এটা দেশের মানুষ কখনই মেনে নিবে। আগামীর বাংলাদেশ তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবো বলেও মন্তব্য করেন খোকন তালুকদার।
ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে আনিসুর রহমান খোকন তালুকদার মাদারীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেন। এ সময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক লুৎফর রহমান খান, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category