রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানসহ ১৬ আওয়ামী লীগ নেতার একযোগে পদত্যাগ ‘মুখের ভাষার জন্য একটি দল বার বার প্রতিরোধের মুখে পড়ছে’- খোকন তালুকদার ৬০ লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি রাজৈরের যুবক সোহাগ মুন্সীর, লিবিয়ায় গুলি করে হত্যা  নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন মাদারীপুরে পড়া না পারলেই শিক্ষার্থীদের মারধর, প্রতিবাদে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকদের মানববন্ধন মুকসুদপুরে ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন মাদারীপুরে সাতদিনের বৃক্ষ মেলা শুরু, ঠাই পেয়েছে ফলজ, বনজ ও ওষুধ গাছ মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও রাজৈরে পরকীয়া প্রেমিককে শ্বশুর বাড়িতে ডেকে নিয়ে হত্যা । প্রেমিকা গ্রেফতার

মুকসুদপুরে নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানসহ ১৬ আওয়ামী লীগ নেতার একযোগে পদত্যাগ

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৬৯ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে মুকসুদপুর উপজেলার পশারগাতি ইউনিয়নে নৌকা প্রতিকের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান মীরের কৃষ্ণাদিয়া গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদ থেকে পদত্যাগের ঘোষণাকারী নেতারা হলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম, পশারগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি কাজী সামসুদ্দোহা, আব্দুর রহমান মীর, ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আফজাল মাসুদ, ইউনিয়নের ২ং ওয়ার্ড কমিটির সভাপতি নাসিরুদ্দিন মিয়া, ৮ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক জামালুদ্দিন মিলু, ৬ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক দীপঙ্কর ঘোষ, ৮ নং ওয়ার্ড কমিটির সহ সভাপতি আনোয়ার হোসেন মোল্যা, ১ নং ওয়ার্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মোল্যা, ২ নং ওয়ার্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ শরীফ, ২নং ওয়ার্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক স্বজল চক্রবর্তী, ১ নং ওয়ার্ড কমিটির সহ সভাপতি মোঃ আলী জিন্নাহ, ইউনিয়ন কমিটির সদস্য জামাল শেখ, ১ নং ওয়ার্ড কমিটির সম্পাদক জাকির মীর এবং ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলীম খান।

পদত্যাগী নেতাদের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পশারগতি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান মীর।

তিনি বলেন, আওয়ামী লীগ এখন কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল। তাই আমরা স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সহ দলীয় সকল পদ থেকে একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আজ শনিবার (১ আগস্ট) থেকে ওই দলের সাথে আমাদের আর কোন সম্পর্ক নেই। ভবিষ্যতেও থাকবে না। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে ভবিষ্যতে আমরা জনকল্যাণে কাজ করে যাব বলে অঙ্গীকার করছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারো চাপে বা অত্যাচারে নয়, আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। সে কারণে সংবাদ সম্মেলন করে আমরা পদত্যাগের ঘোষণা দিলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category