মাদারীপুরে ফার্নিচার দোকানে রাখা কেমিক্যাল ড্রাম বিস্ফোরনে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। মঙ্গলবার সকালে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম নিরব শরীফ (১৩) ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রাম গ্রামের হানিফ শরীফের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের সকালে মতো ওই এলাকার রবিউল মাতুব্বরের ফার্নিচার দোকানে কাজে আসে শ্রমিকরা। হঠাৎ দোকানে থাকা কেমিক্যালের একটি ড্রাম বিস্ফোরণ হয়। হঠাৎ বিকট শব্দ পান এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে আহত শ্রমিক নিরব ও দোকান মালিক রবিউলকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে পরীক্ষানিরীক্ষা করে নিরবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করে জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে এ ঘটনায় নেয়া হবে আইনগত ব্যবস্থা। এছাড়া আহত দোকান মালিক রবিউলকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’
Leave a Reply