বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন মাদারীপুরে ফার্নিচার দোকানের কেমিক্যাল ড্রাম বিস্ফোরনে শিশু শ্রমিকের মৃত্যু, আহত এক মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালি দূতাবাসের মতবিনিময় মাদারীপুরে মাদ্রাসার শিক্ষকতা ছেড়ে মানবপাচার ব্যবসা, দুই বছরের আঙ্গুল ফুলে কলাগাছ মুকসুদপুরে ৭০০ শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী আল আমীন বিশ্বাস মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আ’লীগের দুই নেতার পদত্যাগ মুকসুদপুরে নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানসহ ১৬ আওয়ামী লীগ নেতার একযোগে পদত্যাগ ‘মুখের ভাষার জন্য একটি দল বার বার প্রতিরোধের মুখে পড়ছে’- খোকন তালুকদার ৬০ লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি রাজৈরের যুবক সোহাগ মুন্সীর, লিবিয়ায় গুলি করে হত্যা 

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

মাদারীপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক মামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। বুধবার বিকেলে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম ভূইয়া এই আদেশ দেন। এর আগে দুপুরে সদর উপজেলার ঘটকচর বাজার থেকে গ্রেফতার করা হয় স্বেচ্ছাসেবক লীগের কেন্দুয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ফরাজীকে (৪০)। গ্রেফতার ইকবাল ফরাজী কেন্দুয়া ইউনিয়নের দত্তেরহাট গ্রামের ইস্রাফিল ফরাজীর ছেলে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইকবাল হোসেন ফরাজীকে আটক করা হয়। পরে তাকে পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। শুনানী শেষে আদালতের বিচারক ইকবালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে নির্দিষ্ট কোন মামলার এজাহারে গ্রেফতার ইকবালের নাম না থাকলেও সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category