মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই কিশোরী হলো, আজিজুল ইসলামের মেয়ে জান্নাত আক্তার (১৩) ও ফারুক ফরাজীর মেয়ে আকিতা আক্তার (১৩)। গুরুতর আহত হলো শামিম হোসেনের মেয়ে লাবিবা আক্তার (১২)। তারা শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে বাসিন্দা।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে গোসল করতে বাড়ির পাশের পুকুরে নামে ওই এলাকার জান্নাতুল, আতিকা ও লাবিবা। পরে পুকুরের পানিতে তারা তলিয়ে যায়। দীর্ঘক্ষনেও তারা পাড়ে উঠতে পারেনি। দুইঘন্টা পর তিনটার দিকে জান্নাতুল ও আতিকাকে পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তল্লাসি করে উদ্ধার করা হয় লাবিবাকে। পরে তিনজনকেই উদ্ধার করে নিয়ে আসা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে পরীক্ষানিরীক্ষা করে হাসপাতালের চিকিৎসক জান্নাতুল ও আতিকা মৃত ঘোষণা করেন। দুই কিশোরীর মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিহত দুইজনের মরদেহ পরিবারের লোকজন হাসপাতাল থেকে নিয়ে গেছেন। আহত লাবিবাকে দেয়া হচ্ছে চিকিৎসা। বিষয়টি খুবই দুঃখজনক ঘটনা।
Leave a Reply