রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক চাহিদার অর্ধেক বিদ্যুৎ মিলছে মাদারীপুরে, ঘন ঘন লোডশেডিং-এ অতিষ্ঠ মাদারীপুরবাসী মুকসুদপুরে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্নহত্যা ইতালি যাওয়ার পথে লিবিয়ায় বন্দি মাদারীপুরের  যুবক, দেড় বছর ধরে নেই খোঁজ! 

মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২৯ Time View
মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে হাসপাতালের ভেতর এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ফারুক ফকিরকে (৫৫) আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে ২৫০ শয্যা জেলা হাসপাতালের ৬ষ্ঠ তলার মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত কাওসার বেপারী (২৫) সদর উপজেলার সৈয়দারবালী এলাকার শাহালম বেপারীর ছেলে। আটক ফারুক বেপারী সদর উপজেলার টুবিয়া এলাকার নুরুল হক ফকিরের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব শত্রুতার জেরে দুইমাস আগে সদর উপজেলার সৈয়দারবালী এলাকার মান্নান মোল্লার ছেলে শাহীন মোল্লাকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ ফারুক ফকির ও তার লোকজন। এ ঘটনায় দায়ের করা মামলা চলমান। শনিনার দুপুরে শাহীনের শ্যালক কাওসার বেপারী হাসপাতালে ফারুককে একা পেয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ধস্তাধস্তির একপর্যায়ে ভেঙ্গে যায় ওয়ার্ডের থাইগ্লাস। পরে ক্ষিপ্ত হয়ে হাসপাতালে ৬ষ্ঠতলার মেডিসিন ওয়ার্ডে ব্যাপক ভাংচুর করে ফারুক। ভেঙ্গে যাওয়া থাইগ্লাসের টুকরা দিয়ে কাওসারের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের অভিযোগ ওঠে ফারুকের বিরুদ্ধে। কাওসারের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ফারুকে আটক করে পুলিশে দেয়। গুরুতর অবস্থায় আহত যুবককে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। অবস্থায় অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় প্রেরণ করেন চিকিৎসক।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, হাসপাতালে মারামারির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা। এছাড়া উত্তেজনা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category