বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক চাহিদার অর্ধেক বিদ্যুৎ মিলছে মাদারীপুরে, ঘন ঘন লোডশেডিং-এ অতিষ্ঠ মাদারীপুরবাসী

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩০ Time View

মাদারীপুরে একটি পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় টিনশেট ঘরের বড় একটি অংশ উড়ে গেছে। বুধবার বিকেল ৬ টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দক্ষিন ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নাশকতা নাকি এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, ওই গ্রামের  আমিনুল ইসলাম খান ৭ বছর ধরে খুলনায় থাকেন। তার বসবাসকৃত ঘরটি পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন রয়েছে । বুধবার বিকেলে বদ্ধঘর থেকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। কাছে গিয়ে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। একইসাথে বের হয় পোড়া গন্ধ। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে। হাতবোমা বিস্ফোরণে পরিত্যক্ত ঘরটি বেশ ক্ষতিগ্রস্থ হয়। ঘটনার পর এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়ালে পুলিশী টহল বাড়ানো হয়েছে।
এদিকে বাড়ির মালিকের সাথে যোগাযোগ করে এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category