বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মসজিদের ইমামের থাকার ঘরে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেল টিনের বেড়া রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

মাদারীপুরে মসজিদের ইমামের থাকার ঘরে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেল টিনের বেড়া

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৫ Time View

মাদারীপুরে মসজিদের এক ইমামের থাকার ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় টিনশেড ঘরের বেড়া উড়ে গেছে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার বিকেলে ৪টার দিকে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকার জামে মসজিদের পাশের একটি ঘরে থাকতেন মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আকাশ হাওলাদার। গত ৫ দিন ধরে অসুস্থতার কারণে ইমাম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবর্তমানে ওই মসজিদের মোয়াজ্জেম মো. আলাউদ্দিন ওলিল আকনসহ একাধিক ব্যক্তির কাছে আকাশের ঘরের চাবি রাখা ছিল। বিকেলে মসজিদের সঙ্গেই থাকা তালাবদ্ধ আকাশের ঘর থেকে হঠাৎ বিকট শব্দে হাতবোমা বিস্ফোরিত হয়। এ সময় ইমামের ঘরের টিনশেড বেড়া হাতবোমার আঘাতে উড়ে যায়। শব্দ শুনে মূহুর্তেই ওই মসজিদের সামনে ভিড় করেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে আলামত সংগ্রহ করে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। জড়িতদের ধরতে মাঠে নেমেছে একাধিক টিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category