শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আসামী বহনকারী পুলিশের পিকআপ উল্টে নিহত এক, আহত ১০ মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার মাদারীপুরে মসজিদের ইমামের থাকার ঘরে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেল টিনের বেড়া রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল

মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মুকসুদপুর থানাধীন বাটিকামারী বাজারের উত্তর দিকে বাটিকামারী ব্রিজ সংলগ্ন মৃত দলিল উদ্দিনের বাড়ির মূল ফটকের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার আকদিয়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে হাসমত আলী শেখ (৭৯) এবং বি বাড়িয়া জেলার কসবা উপজেলার কসবা গ্রামের শাহিন মিয়ার ছেলে মাহবুবুর রহমান (২৫)।

র‍্যাব-৬-এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প), গোপালগঞ্জের একটি আভিযানিক দল মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, অভিযানের সময় গ্রেপ্তার দুজনের হেফাজত থেকে ১৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করে জব্দ করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, উদ্ধার করা গাঁজা ও নোহা মাইক্রোবাসসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মুকসুদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category