মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দুইজন। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর গ্রামের ইতালি প্রবাসী রাজ্জাক মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। আটক সালাউদ্দিন গাজী সদর উপজেলার মধ্য পেয়ারপুর গ্রামের মাফেজ গাজীর ছেলে, সে সম্পর্কে ইতালি প্রবাসীর খালাতো ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইতালি প্রবাসী রাজ্জাক মোল্লার বাড়ির পেছনের কক্ষে ভোররাতে হঠাৎ হাতবোমা বিস্ফোরণ হয়। এতে আহত হন অন্তত দুইজন। এ সময় টিনশেড ঘরের বেড়া উড়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাজ্জাক মোল্লার খালাতো ভাই সালাউদ্দিন গাজীকে আটক করে পুলিশ। সংগ্রহ করা হয় বিস্ফোরনের আলামত। এদিকে পুলিশের ধারণা, ইতালি প্রবাসীর ঘরে বসে হাতবোমা তৈরির সময় ঘটে বিস্ফোরনের ঘটনা। জড়িতদের ধরতে এইরমধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ঘটনায় জড়িতদের ধরতে মাঠে নেমেছে একাধিক টিম। আটক সালাউদ্দিন গাজীকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এছাড়া আহতরা গ্রেফতার আতঙ্কে এখনো ভর্তি হয়নি সরকারি হাসপাতালে।
Leave a Reply