বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ রাজৈরে ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতচক্রের ৩ জনকে আটক করেছেন এসআরবি গোপালগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পাটের গোডাউন পুড়ে ছাই। ব্যাপক ক্ষয়ক্ষতি মুকসুদপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত মাদারীপু‌রে ভোটকেন্দ্র সরানোর প্রচেষ্ঠা: প্রতিবা‌দে সাত গ্রা‌মের মানু‌ষের মানববন্ধন-অনশন রাজৈরে  আন্তর্জাতিক ইসলামিক বক্তার বাড়িতে ঢুকে গাড়িতে পেট্রোল ঢেলে আগুন, এলাকায় আতঙ্ক

চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৫১ Time View

মাদারীপুরে চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিণ হচ্ছে আড়িয়াল খাঁ নদের উপর সেতু। বুধবার দুপুরে চীনা প্রকৌশলী সঙ্গে নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শণ করেন স্থানীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের গ্রামীণ সেতু সহায়তা কর্মসূচির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবাদাত আলী, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আলী হায়দার খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
জানা যায়, সদর উপজেলার মহিষেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদের উপর সেতু নির্মানের দাবি ছিল দীর্ঘদিনের। সেতু না থাকায় শহরের আসতে ভোগান্তি পোহাতে হয় কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের। রোদ-বৃষ্টি আর ঝড়ে এলাকাবাসীর একমাত্র ভরসা ট্রলার। এতে প্রায় ঘটতো দুর্ঘটনা। প্রত্যাশা অনুযায়ী এরইমধ্যে সেতু নির্মানের জন্য সমীখা শেষ করেছে এলজিইডি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের গ্রামীণ সেতু সহায়তা কর্মসূচির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদাত আলী বলেন, ‘এখন তেমন কোন জটিলতা নেই। চীন সরকারের সাথে সেতু নির্মানের চুক্তি সম্পন্ন হয়েছে। চীনা প্রকৌশলীরাও জায়গা পরির্দশণ করেছে। খুব শিগগিরই পরবর্তী কার্যক্রম শুরু হবে।’
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জানান, দ্রুত সেতু নির্মাণ কাজ উদ্বোধনের জন্য সব ধরনের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শিগগিরই শুরু হবে জমি অধিগ্রহনের প্রক্রিয়া। এরপর ধাপে ধাপে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category