সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ রাজৈরে ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতচক্রের ৩ জনকে আটক করেছেন এসআরবি গোপালগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২৯ Time View

মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৪ জন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, সম্প্রতি কালকিনির দক্ষিন ঠ্যাঙ্গামারা বাবুল সরদারের ছেলে রনি সরদারের সাথে পাঙ্গাশিয়া গ্রামের আলী ফকিরের ছেলে জহির ফকিরের মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্ব হয়। এরই জেরে জহির লোকজন নিয়ে শনিবার রাতে রনিকে মারধর করে। এ খবর ছড়িয়ে পরলে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় বেশকয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৪ জন। তাদের মধ্যে একজনকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে চিকিৎসক। বাকি আহতরা গ্রেফতার আতঙ্কে অন্যত্র চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
মাদারীপুরের কালকিনি থানার সেকেন্ড অফিসার (এসআই) জোবায়ের হোসেন জানান, ‘সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় তাৎক্ষনিক কাউকে আটক করা সম্ভব না হলেও দোষিদের ধরতে পুলিশের অভিযান চলছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category