সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

গভীর রাতে ডিবির হাতে আটক হলো ভাঙ্গায় অবরোধের প্রধান সমন্বয়ক

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ Time View
  1. ফরিদপুরের ভাঙ্গায় রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে টানা তিন দিনের মহাসড়ক অবরোধ কর্মসূচির ঘোষণার প্রধান সমন্বয়কারী, আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সদ্দিকি মঞ্জিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে। শনিবার গভীর রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

    এদিকে সাধারণ জনগণের চলাচল, নিরাপত্তা নিশ্চিত করা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাত থেকেই মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি মহাসড়কে দুটি সশস্ত্র যান (এপিসি) এবং একটি জলকামান নামানো হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরদিপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামরিদী ইউনিয়ন পুনর্বিন্যাস করে ফরদিপুর-২ আসনের নগরকান্দার সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে দুই ইউনিয়নের মানুষ কয়েক দিন ধরে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছে। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় তিন দিনের সকাল-সন্ধ্যা অবরোধ ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান ম. ম. সদ্দিকি মঞ্জি।
    ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সদ্দিকি মঞ্জিকে গভীর রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে। বিষয়টি সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

    ফরদিপুরের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন, সাধারণ জনগণের ভোগান্তি কমানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের অন্তত এক হাজার সদস্য মহাসড়কে টহল দিচ্ছে। প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category