জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, গঙ্গা চুক্তি এ বছর শেষ হবে, ভারতের কাছ আমাদের গঙ্গার ন্যায্য হিস্যা আদায় করে নিবো, বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবো না। মঙ্গলবার বিকেলে মাদারীপুর শহরের লেকেরপাড়ের স্বাধীনতা অঙ্গনে নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সারের ডিলার নিয়োগে অনিয়ম, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, চাকরীর নিয়োগ বাণিজ্যসহ বর্তমান সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির জেলা শাখা। অনুষ্ঠানে নাহিদ ইসলাম আরো বলেন, দেশে খুন, ধর্ষণ, চাঁদাবাড়ি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকান্ড আগের তুলনায় কয়েকগুন বেড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, আর পররাষ্ট্রমন্ত্রী বিদেশের মানুষেরও নিরাপত্তা দিতে পারছে না। জুলাই সনদের কথা বলে বর্তমান সরকার দেশের মানুষের সাথে প্রতারণা করছে। গণভোটের রায় বাস্তবায়নের জন্য এনসিপি মাঠে আছে। ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করা হবে।
এবারের স্থানীয় সরকার নির্বাচনে কোনভাবে কারচুপি করতে দেয়া হবে না বলে এনসিপির কেন্দ্রীয় এই নেতা আরো বলেন, তারেক রহমানের বর্তমান সরকার নাকি জাতীয়তাবাদী সরকার। শুধু মুখে না বলে তাদেরকে প্রমান করতে হবে বাংলাদেশের মানুষের স্বার্থ কতটুকু তারা রক্ষা করতে পেরেছে। নয়তো ধরে নিবো আন্ডার টেবিল ও সমবোঝার মধ্যে আছে।
জাতীয় নাগরিক পার্টির মাদারীপুর জেলা শাখার আহবায়ক মনিরুল ইসলাম তুষার ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলটির মূখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদিব, জেলা শাখার সদস্য সচিব ইয়াজ্জেন হোসেন রোমান, সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুল্লাহসহ অনেকেই।
Leave a Reply