শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পরিবহন খরচ বাড়ায় বেড়েছে সব ধরনের শাকসবজির দাম মাদারীপুরে মোটরসাইকেল চাপায় উপজেলা বিএনপি নেতা নিহত বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু

মাদারীপুরে মোটরসাইকেল চাপায় উপজেলা বিএনপি নেতা নিহত

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল চাপায় উপজেলা বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে শিবচর পৌরসভার কলেজ মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শিবচর পৌরসভার কলেজ মোড় সংলগ্ন এলাকার একটি মসজিদে নামাজ আদায় শেষে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন শহিদুল ইসলাম। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে তিনি ছিটকে রাস্তার উপর পড়ে যান। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে ঘাতক মোটরসাইকেলটি জব্দ করে হেফাজতে নিয়েছে।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, চালক পালিয়ে গেলেও ঘাতক মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category