সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তণ হলে স্থানীয় নির্বাচনেও দেশের জনগন ভোটের মাধ্যমে জবাব দিবে- প্রতিমন্ত্রী নুরুল হক নুর ঈদের আগেই আমরা ফ্যামিলি কার্ড পাবো: রাজৈরে মতবিনিময় সভায়  জাহান্দার আলী মিয়া এমপি  মুকসুদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ধ্বংস মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, অভিযুক্ত স্বামী আটক মুকসুদপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত-১,আহত-১০ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট ১৯ মাস পর মুকসুদপুর  উপজেলা আ. লীগ কার্যালয়ে উড়ল  পতাকা মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে ফের সংঘর্ষে জড়ালো দুইপক্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ, আহত ২ মুকসুদপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নি দুই কিশোরী

মুকসুদপুরে সেলিমুজ্জামান সেলিমকে পথসভায় হাজারো নেতাকর্মীর সংবর্ধনা – পাশে থাকার দৃঢ় প্রত্যয়

মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ Time View

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-০১ আসনের সম্ভাব্য প্রার্থী সেলিমুজ্জামান সেলিমকে এক বিশাল গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে মুকসুদপুর উপজেলার দক্ষিণ কাশাঁলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত এক পথসভায় তাকে এ সংবর্ধনা জানান দক্ষিণ কাশালিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষ। ব্যতিক্রমধর্মী ও প্রাণবন্ত এ সংবর্ধনার আয়োজন করেন, কাশাঁলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাফিকুল ইসলাম ফকির এবং প্রবাসী কল্যাণ সম্পাদক শাহাবুদ্দিন মিয়া। এসময় হাজারো নেতাকর্মী ঢাক-ঢোল বাজিয়ে, শ্লোগানে মুখর পরিবেশে মিছিলের মাধ্যমে সেলিমুজ্জামান সেলিমকে বরণ করে নেন। পাশে থাকার আশাবাদী ব্যক্ত করেন তারা। উপস্থিত জনতা শ্লোগানের মাধ্যমে তাকে এই এলাকার ভবিষ্যৎ সংসদ সদস্য হিসেবে দেখতে চাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না এমন প্রত্যয় ব্যক্ত করে পথসভায় সেলিমুজ্জামান সেলিম বলেন, গত ১৬ বছর ধরে দেশে একটি ফ্যাসিস্ট ও জালিম সরকার ক্ষমতায় থেকে জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। আমাদের একমাত্র লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।

 

দক্ষিণ কাশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নতুন বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রবাস থেকে মোবাইল ফোনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন মুকসুদপুর উপজেলা প্রবাসী কল্যাণ সম্পাদক, মানবতার ফেরিওয়ালা শাহাবুদ্দিন মিয়া, যা উপস্থিত নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করে।
এই পথসভার নেতৃত্ব দেন মাফিকুল ইসলাম ফকির। এতে অংশ নেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, সিনিয়র সহ-সভাপতি মো. সামচু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ইকরাম হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন ও ইঞ্জিনিয়ার খসরুজ্জামান উজ্জ্বল।

 

এছাড়াও, ননীক্ষীর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সরদার এবং জলিরপাড় ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর মিয়ার নেতৃত্বে বিশাল মতুয়া সম্প্রদায়ের দলও সভায় যোগ দিয়ে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তোলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category