শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাংচুর  আমি কাজে বিশ্বাসী কোন কথায় বিশ্বাসী না  । সেলিমুজ্জামান সেলিম (এমপি) মুকসুদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে টিফিনের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ: তদন্ত কমিটি গঠন, ৩ কার্য দিব‌সে প্রতি‌বেদন  মাদারীপুরে লিফটে আটকে থাকা শিশুসহ ৮ জনকে দেড়ঘন্টা পর উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে  মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান পদ্মার চরের মানুষের জীবনযাত্রা দেখতে নৌভ্রমনে সম্পাদকরা, আশ্বাস দিলেন পাশে থাকার রাজৈর উপজেলার বহুল আলোচিত ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী তরিকুল হাওলাদার (২৮) গ্রেফতার

কাশিয়ানীতে পুকুরে বিষ ঢেলে প্রায় ৪০ মণ মাছ নিধনের অভিযোগ।

তানভীর হাসান সৈকত,গোপালগঞ্জ থেকেঃ
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৩ Time View

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের একটি মৎস্য প্রজেক্টর পুকুরে বিষ প্রয়োগ করে আড়াই থেকে ৩ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সোমবার (১৫ সেপ্টেম্বর ) সকালে উপজেলার নিশ্চিন্তপুর এলাকার মৎস্যচাষি লিটন মোল্লার প্রজেক্টের ভিতরের একটি পুকুরে মাছ মরে ভেসে উঠতে থাকে।

খোঁজ নিয়ে জানা যায়, মৎস্যচাষী লিটন মোল্লা নিজ বাড়ির পার্শ্ববর্তী প্রায় ১৬ বিঘা জমিতে মাছের খামার গড়ে তুলেছেন।

রবিবার রাতের কোনো এক সময় তার কমপক্ষে ৮০ শতকের পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। সোমবার সকালে পুকুরপাড়ে গিয়ে মাছ মরে ভেসে উঠতে দেখে হতবাক হয়ে যান প্রজেক্ট এর ম্যানেজার তুরান শিকদার।

এতে পুকুরটিতে চাষ করা তেলাপিয়া,কার্ফু, গ্লাস কার্প, সরপুঁটি, কাতল, রুই, ব্রিগেড, সিলভার কার্প, সরপুঁটি সহ দেশীয় বিভিন্ন প্রজাতির প্রায় ৩৫ থেকে ৪০ মণ মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য কমপক্ষে আড়াই থেকে ৩ লক্ষ টাকা।

লিটন মোল্লা অভিযোগ করে বলেন, ‘আমার বাড়ির পার্শ্ববর্তী জমিতে গত দুই বছর অনেক কষ্ট করে একটি মৎস্য প্রজেক্ট গড়ে তুলি । পুকুরে মাছ চাষ করেই সংসারটা চালাচ্ছি। কিন্তু এখানে মাছের ঘের করার পর থেকে কিছু দুষ্কৃতিকারী লোকজন বিভিন্নভাবে আমার ক্ষতি করে আসছে। গেলো রাতে তারা আমার পুকুরে বিষ দিয়েছে।’

কান্নাজড়িত কণ্ঠে লিটন বলেন, ‘আমার পুকুরে থাকা প্রায় ৩৫-৪০ মণ মাছ মারা গেছে। লোন করে ঋণের টাকা নিয়ে মাছ চাষ করেছি। এখন আমার কী হবে। তারা আমাকে রাস্তায় নামিয়ে দিলো।

প্রতিবেশী মোঃ হাবিবুর রহমান শেখ বলেন বলেন, লিটন মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করেন। কে বা কারা রাতের আঁধারে তার পুকুরে বিষ প্রয়োগ করেছে। তার পুকুরে থাকা প্রায় সব মাছই মারা গেছে। এখানে কাজ করে কয়েকটি পরিবার সংসার চালায়। যারা এ কাজ করেছে আমাদের গ্রামের পক্ষ থেকে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গণমাধ্যম কর্মীদের বলেন, ওই মৎস্যচাষির পুকুরে কে বা কারা বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। আমরা লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে জানতে চাইলে কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান বলেন, বিষয়টি আমি জানি না এবং কেউ আমাকে জানায়নি। খোঁজ নিয়ে দেখছি।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category