সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

মুকসুদপুরে ভুয়া ডাক্তার আটক, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৭ Time View

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আদমপুর বাজার থেকে ভুয়া ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা কার্যক্রম চালানো রেজাউল করিমকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত । আটক রেজাউল করিম রেজাউল করিম উপজেলার গোপালপুর গ্রামের আতর আলীর ছেলে

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে আকস্মিক অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ধারায় রেজাউল করিমকে ৩ মাসের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করেন। পাশাপাশি তার ক্লিনিক সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, গোপালগঞ্জ জেলার ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ এবং ড্রাগ সুপার বিথী রানী মণ্ডল।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কোনো ধরণের চিকিৎসা শিক্ষা বা প্রশিক্ষণ না থাকলেও রেজাউল করিম নামের আগে ‘ডাক্তার’ লিখে প্রেসক্রিপশন দিতেন। শুধু তাই নয়, তিনি রোগী ভর্তি রেখে অস্ত্রোপচারও করছিলেন। অস্বাস্থ্যকর টিনশেড দোকানে রোগী ভর্তি রাখা, লাইসেন্সবিহীন ওষুধ বিক্রি এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত করার প্রমাণও মেলে।

ডা. রায়হান ইসলাম শোভন বলেন, স্থানীয় ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মাতৃমৃত্যু, অঙ্গহানি এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের অভিযোগ করে আসছিলেন। তবে প্রমাণের অভাবে এতদিন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। আজকের অভিযানে সাধারণ মানুষের বাধা সত্ত্বেও অবশেষে তাকে আটক করতে সক্ষম হয় ভ্রাম্যমাণ আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category