সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ Time View

 

মাদারীপুরের ডাসারে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে  উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত হাফিজুল (৮) ও হামজা (৫) ওই এলাকার নাঈম মল্লিকের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, বিকেলে বাড়ির উঠানে খেলছিল দুইভাই হাফিজুল ও হামজা। অসাবধানবশত পাশের পুকুরে পড়ে যায় দুইজন। এ সময় পানিতে তলিয়ে গেলে আর উঠতে পারেনি কেউ। রাত ৮টার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় দুইজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুইভাইকে মৃত ঘোষণা করেন। দুই সহোদরের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহত দুই শিশুর আত্মীয় (সম্পর্কে নানা) শাওন হাওলাদার বলেন, ‘একসাথে দুই ভাইয়ের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না। এটি খুবই দুঃখজনক ঘটনা। পরিবার কিভাবে এই শোক সইবে? অসতর্ক থাকার কারণেই এমন ঘটনা ঘটেছে।

মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: এহতেশামুল ইসলাম জানান, ‘দুই শিশুর মৃত্যুর খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এমন মৃত্যুতে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category