শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত। আহত ৪জন। 

মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৫ Time View

 

মাদারীপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৪ জন। শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার হবিগঞ্জ সেতুর উপরে ঘটে এ ঘটনা। নিহত রাকিব (২২) সদর উপজেলার কালিকাপুর গ্রামের আবু কালামের ছেলে। এছাড়া আহতরা হলেন, একই এলাকার দবির বেপারীর ছেলে সোহান বেপারী, জীবন হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার, শহিদুল সরদারে ছেলে মো. শুভ, নিরঞ্জন বাড়ৈর ছেলে অজিত বাড়ৈ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে রাকিব ও তার বন্ধুরা দুটি মোটরসাইকেলযোগে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের হবিগঞ্জ এলাকার আড়িয়াল খাঁ নদে নৌকাবাইচ দেখতে যায়। রাতে ফেরার সময় হবিগঞ্জ সেতুর উপর তাদের বহনকারী দুটি মোটরসাইকেলে সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরো ৪ জন। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর কারনেই এই দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category