শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০২ Time View

মাদারীপুরে বিষাক্ত সাপের কামড়ে লিমি আক্তার (১৩) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত লিমি ডাসার উপজেলার পূর্ব বালিগ্রামের আনোয়ার হোসেনের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলো।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় লিমি বাড়ির পাশে খোলা জায়গায় বসে ছিল। হঠাৎ অন্ধকারের মধ্যে একটি বিষাক্ত সাপ এসে কামড় দেয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসক ওষুধপত্র লিখে হাসপাতালে ভর্তি করে দেন। ভ্যাকসিন দেয়ার আগেই কিছু সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মেয়েটি।
মাদারীপুর ২৫০ শয্যা জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, ‘হাসপাতালে নিয়ে আসতে দেরি হওয়ায় মেয়েটি মারা গেছে। কিছু সময় পূর্বে সাপের ভ্যাকসিন প্রয়োগ করা গেলে তাকে বাঁচানো সম্ভব হতো।
মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category