মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে পুকুরে পশুর চামড়ার বর্জ্য ফেলে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা রাজৈরে শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ । ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত, গ্রামের বাড়িতে মাতম মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার মাদারীপুরে ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ টেকেরহাটে কোরবানির গরুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় র‍্যাবের টহল জোরদার রাশিয়ায় যুদ্ধে বাংলাদেশি যুবকের মৃত্যু, গ্রামের বাড়ি মাদারীপুরে মাতম মাদারীপুরে দালালের বিরুদ্ধে মামলা করে উল্টো মামলার আসামী ৫৩ বছরের বৃদ্ধা, গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন পরিবার

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের সংঘর্ষে ২ নারীসহ চারজন নিহত

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ Time View

 

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের সংঘর্ষে ২ নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহণের একটি বাস মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
এ সময় শিশু ও নারীসহ আরও পাঁচজন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে দুই নারী ও দুই পুরুষ রয়েছেন।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট রাসেল বলেন, এখন পর্যন্ত চারজন নিহতের খবর পাওয়া গেছে। তাদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category