সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৭ Time View
মাদারীপুরের শিবচরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে শিবচর উপজেলার সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কালু সরদার দেবাশিষ শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নের ক্রোকচর গ্রামের রমেশ সরদারের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড দিয়ে ভাঙ্গা থেকে মোটরসাইকেল নিয়ে শিবচরের যাচ্ছিল কালু সরদার দেবাশিষ (৩৫)। এ সময় অজ্ঞাতনামা একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেবাশীষকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ওসি মো. জহুরুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের কাজ চলছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category