শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে জনসভায় দুর্বৃত্তের হামলা, পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ Time View

মাদারীপুরের কালকিনিতে একটি জনসভায় দুর্বৃত্তের হামলায় পুলিশ-সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। সোমবার দুপুর ১টার দিকে কালকিনি উপজেলা চত্ত্বরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালকিনি উপজেলা চত্ত্বরে দুপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক জনসভার আয়োজনের করেন সেনাবাহিনীর মেজর (অব.) রেজাউল করিম রেজা। এই জনসভায় হঠাৎ অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। হামলায় অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, স্থানীয় সাংবাদিক ইব্রাহিম সবুজসহ আহত হয় অন্তত ১৫ জন। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘটনার পর উপজেলা চত্ত্বরে থমথমে অবস্থা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাইলাউ মারমা জানান, সমাবেশে হামলার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে  পুলিশের ওপরও হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category