শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজৈরে কিশোর প্রেমের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ Time View

মাদারীপুরের রাজৈরে কিশোর প্রেমের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্ততঃ ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৭ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (০৫ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৭ দিকে উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্লা বাজারে এ সংঘষের্র ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পরিমল বালার ৮ম শ্রেনী পড়ুয়া মেয়ে ও উত্তম বালার ভাগ্নের একই শ্রেনীতে পড়ুয়া সত্যজিৎ এর মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ প্রেমের ঘটনা প্রকাশ পেলে পরিমল বালা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তিন মাস পুর্বে মেয়েকে দিয়ে প্রেমিক সত্যজিৎকে মাদারীপুর সদর থানার জালালপুর মেয়ের খালা বাড়ী ডেকে নিয়ে সত্যজিৎ ও তার বন্ধু প্রত্যয়কে বেদম মারপিট করে। এ ঘটনার জের ধরে তিন মাস যাবৎ পরিমল বালা ও উত্তম বালার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার (৫-১০-২৫) সন্ধ্যায় ও সোমবার (৬-১০-২৫) সকালে উভয় গ্রুপের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের লোকজনই তালের ডগা এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। আহত গোপাল বালা (৩৫), মিন্টু বালা (৩৩), জয়দেব বালা (৪৫), অসীম বালা (৪০), স্বপন বালা (৫৫), প্রকাশ বালা (৫০), বঙ্কিম বালা (৬০), নরেশ বালা (৫০), উত্তম বালা (৫৩), সজল বালা (৪০) ও তুলি বালা (৪২)কে প্রথমে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত জয়দেব বালা, মিন্টু বালা, বঙ্কিম বালা সজল বালাসহ ৭ জন কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয় গ্রুপই একই এলাকার একই গোষ্ঠীভুক্ত পরিবারের লোক এবং পরস্পরের আত্মীয়।
রাজৈর থানার ওসি মোঃ মাসুদ খান জানান, পূর্ব শত্রুতার জের ধরে পাখুল্লা বাজারে সংঘর্র্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে ব্যাবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category