সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

মাদারীপুরে সড়ক বিভাগের জায়গা দখল করে দোকান ও বাড়ি নির্মাণ ॥ কর্তৃপক্ষ নীরব

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ Time View

ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের তাঁতিবাড়ি এলাকায় সড়ক বিভাগের জমি দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে অর্ধশতাধিক দোকানপাট। সম্প্রতি মহাসড়কের জায়গা দখল করে একটি টিনের ঘর নির্মাণ করায় স্থানীয় এক পরিবারের চলাচলের রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হলেও কর্তৃপক্ষ রয়েছে নীরব ভূমিকায়। এতে এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মাদারীপুর সদও উপজেলার ঘটমাঝি ইউনিয়নের তাঁতিবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে স্থানীয় প্রভাবশালীরা সড়ক বিভাগের জমি দখল করে প্রায় অর্ধশত দোকান নির্মাণ করেছে। এর ফলে সড়কে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে এবং নিয়মিত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় বাসিন্দারা জানান, যারা দোকানপাট ও ঘর নির্মাণ করেছে তারা সবাই এলাকার প্রভাবশালী ব্যক্তি। স্থানীয় ওই প্রভাবশালী এক ব্যক্তি জোরপূর্বক স্থানীয় জব্বার মাতুব্বরের ঘরের সামনে সড়কের জায়গায় একটি টিনের ঘর নির্মাণ করেছে। যার কারণে ওই পরিবারের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে।
‘আমরা একাধিকবার তাদের ঘর সরাতে বলেছি, কিন্তু তিনি কথা শোনেননি। সরকারি লোকজনও এসে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এখন আমাদের করার কিছুই নেই।” স্থানীয়রা আরো জানান, মহাসড়কের দুই পাশেই সারিবদ্ধ দোকান থাকার কারণে প্রতিদিনই যানজট লেগে থাকে। তারা অবৈধ দোকানপাট ও নির্মিত ঘর উচ্ছেদের দাবি জানান।
ঘটমাঝি ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আক্তার হোসেন বলেন, “ইউএনও স্যার তদন্ত প্রতিবেদন চেয়েছিলেন, আমি সেটি পাঠিয়ে দিয়েছি।” এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা বলেন, “ঘর সরিয়ে নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।” মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব বলেন, “খুব শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category