সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

মুকসুদপুরে এইচএসসিতে ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৩১ Time View

 

এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় আত্মহত্যার পথ বেছে নিলো কনিকা আক্তার নামের এক শিক্ষার্থী। ১৮ অক্টোবর শনিবার বিকালে  গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে উক্ত গ্রামের  মোকসেদ মুন্সীর মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, কনিকা আক্তার সরকারি মুকসুদপুর কলেজের মানবিক বিভাগের ছাত্রী ছিলেন। এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর জানা যায় সে ইংরেজি বিষয়ে ফেল করেছে। এ খবর জানার পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। পরিবারের সদস্যরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও কনিকা আক্তার গভীর হতাশায় ভুগছিল।

সে শনিবার (১৮ অক্টোবর) বিকালে নিজ বাড়ির বাথরুমে ওড়না পিছিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারত ডাক্তার নিলয় রঞ্জন বল্লভ তাকে মৃত ঘোষণা করেন। কনিকা আক্তারের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি আত্মহত্যার ঘটনা। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category