সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা।

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ Time View

 

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে মাদারীপুর জেলায় সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে মাইমুনা তাবাসসুম (অর্পা)। মাদারীপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এ মেধাবী শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ পেয়ে জেলায় প্রথম স্থান অধিকার করেছে। তাঁর মোট প্রাপ্ত নম্বর ১১৯০।

মাইমুনা তাবাসসুম মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের বাসিন্দা মো. মোকলেছুর রহমান মুকুল মোল্লা ও মোসা. লুবনা চৌধুরী দম্পতির কন্যা।

ব্যবসায়ী বাবার কন্যা অর্পা এর আগে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় মাদারীপুর ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে ১২৪৩ নম্বর অর্জন করে জেলার মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছিলেন। ধারাবাহিক এই সাফল্য তাঁর অধ্যবসায়, মেধা ও দায়িত্ববোধের উজ্জ্বল প্রমাণ রেখেছে।

ভবিষ্যতে তিনি একজন চিকিৎসক হয়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চান বলে জানিয়েছেন। প্রভাষক মো. আসাদুজ্জামান বলেন, ‘অর্পার এই কৃতিত্ব কলেজের গৌরব বৃদ্ধি করেছে।

তার নিষ্ঠা ও অধ্যবসায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। ’
এদিকে মাদারীপুর সরকারি কলেজ ও ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকেও তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান দুটির শিক্ষকরা বলেন, অর্পার ধারাবাহিক সাফল্য জেলার শিক্ষার্থীদের নতুন করে অনুপ্রাণিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category