মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে পুকুরে পশুর চামড়ার বর্জ্য ফেলে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা রাজৈরে শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ । ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত, গ্রামের বাড়িতে মাতম মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার মাদারীপুরে ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ টেকেরহাটে কোরবানির গরুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় র‍্যাবের টহল জোরদার রাশিয়ায় যুদ্ধে বাংলাদেশি যুবকের মৃত্যু, গ্রামের বাড়ি মাদারীপুরে মাতম মাদারীপুরে দালালের বিরুদ্ধে মামলা করে উল্টো মামলার আসামী ৫৩ বছরের বৃদ্ধা, গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন পরিবার

বরিশালের গৌরনদীতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে প্রবাসীর স্ত্রী কে মারধরের অভিযোগ।

কাজী রনি, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১১৮ Time View

 

বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামের কাতার প্রবাসী নাঈম হাওলাদারের স্ত্রী দিনা বেগম (২৫) কে দীর্ঘ দিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন বরিশাল জেলা ছাত্র দলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এনাম তালুকদার। এমনটাই অভিযোগ করে জানায় ভুক্তভোগী ওই নারী ।

অভিযোগে জানাযায়, ২৩ শে অক্টোবর বেলা আনুমানিক ১১ ঘটিকার সময় ভুক্তভোগী ওই নারী ও তার দুই শিশু সন্তান নিয়ে পাশ্ববর্তী কালকিনি উপজেলার কুন্ডুবাড়ি মেলায় আসবাবপত্র কেনার উদ্দেশ্য অভিযুক্ত এনাম তালুকদারের বাড়ি সংলগ্ন পাকা রাস্তা ধরে যাচ্ছিলেন ওই নারী।

হঠাৎ করে অভিযুক্ত এনাম তালুকদার তার গতিরোধ করে টানাহেঁচড়ার করায় ওই নারী বাঁধা প্রদান করলে তাকে চড়থাপ্পড় দেয় এনাম তালুকদার।

তার পরবর্তীতে তার গলায় পরিহিত স্বর্নের চেন, কানের দুল ও তার ব্যাগে থাকা নগদ ২০০০০/= টাকা ছিনিয়ে নেয় অভিযুক্ত এনাম তালুকদার ও তার সহযোগীরা।

পাশাপাশি ভুক্তভোগীর মা খাঞ্জাপুর গ্রামের হাবিব ফকিরের স্ত্রী সালমা বেগম অভিযোগ তার মেয়ের বর্বোরচিত হামলার বিচারের জোর দাবী জানিয়ে আইনগত সহযোগিতা প্রত্যাশা করেন।

অপরদিকে অভিযুক্ত এনাম তালুকদার বলেন বিষয়টি মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রোনদীত।আমাকে সামাজিক, মানসিক ও রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্য নিয়ে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে।পাশাপাশি তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানায়।

পাশাপাশি বরিশাল জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান বলেন বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হয়েছি ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহন করা হবে বলে জানায় গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো.তরিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category