শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইতালির সপ্ন অধরাই থেকে গেলো

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ Time View
কক্সবাজারের  চকরিয়ার মোটরসাইকেল দূর্টনায় নিহত  মাদারীপুরের রাজৈর পৌর এলাকার  দুই যুবকের নিথর  মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছাতেই পরিবারসহ আসপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে ।  রোববার সকালে জানাযা শেষে পারিবারিক  কবরস্থানে  তাদের দাফন সম্পূর্ণ হয়েছে।
নিহত রিয়াদের পরিবার জানায়,  রিয়াদ দীর্ঘ দক্ষিন আফ্রিকায় প্রবাস জীবন কাটিয়ে বাড়িতে এসে মোটরসাইকেল কিনে বন্ধুদের সাথে  গত শনিবার কয়েকটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে ফেরার পথে এই ঘটনার শিকার হন তারা।
এদিকে নিহত মুসার পরিবার জানায়, মুসা ইতালি যাওয়ার জন্য সকল কাগজপত্র রেডি হয়েগিছিলো, আগামী ২৮ নভেম্বর মুসার ফ্লাইট হবার কথা ছিলো।
 জানা গেছে,  পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে  মোটরসাইকেল আরোহী দুই যুবক মারা গেছে। গত শনিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ইসলামনগর দরগাপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাদারীপুর জেলার রাজৈরের  মজুমদারকান্দি এলাকার অলিয়ার মাতুব্বরের   ছেলে প্রবাসী  রিয়াদ  মাতুব্বর  (৩১) এবং একই উপজেলার ঘোষালকান্দি এলাকার দেলোয়ার মোল্লার ছেলে মুসা মোল্লা (২৮)। তারা মাদারীপুর থেকে কক্সবাজার বেড়াতে গিয়েছিল ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান-অজ্ঞাত একটি পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে আরেকজনের মৃত্যু হয়।
তারা কক্সবাজারে ভ্রমণে আসার প্রাক্কালে এই ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category