সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

মাদারীপুরে বিয়ের নামে প্রতারণা ॥ প্রবাসীর ৩ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১২৫৮ Time View

এক লিবিয়া প্রবাসীর কষ্টার্জিত প্রায় ৩ কোটি টাকার সহায় সম্পদ বাড়ি গাড়ি ও স্বর্ণালংকার প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, নড়াইল জেলার কালিয়া উপজেলার হাড়িভাঙ্গা গ্রামের নাসির লস্করের ছেলে রানা লস্করের সাথে মাদারীপুর জেলার পৌর শহরের পাকদী এলাকার ৭ নং ওয়ার্ডের আতাউল সিপাহির মেয়ে নাজনীন আক্তার স্নিগ্ধার ২০২৩ সালে বিয়ে হয়। এরপরেই স্ত্রীকে লিবিয়াও নিয়েছিলেন তিনি। স্ত্রীর প্রতি বিশ্বাস ও গভীর ভালবাসায়, বিয়ে উপলক্ষে তাকে দিয়েছে দুইটি প্রাইভেট কার। এমনকি স্ত্রীীর ভালবাসায় তাকে ঢাকার মিরপুর ১৪ নাম্বার ইব্রাহিমপুর কেন্দ্রীয় জামে মসজিদ রোড এলাকাতে ২০২৩ ও ২০২৪ সালে স্ত্রী নাজনীন আক্তার স্নিগ্ধার নামে দলিল করে দিয়েছে পাঁচতালার দুইটি ফ্লাট বাড়ি। এদিকে স্বামী রানা লস্কর ঢাকার একটি বাড়ি বিক্রির কথা বলে। এরপর থেকে ধীরে ধীরে স্ত্রী তার সঙ্গে অশান্তি সৃষ্টি করতে থাকেন। এক পযার্য়ে বাড়ি বিক্রি নিয়ে স্ত্রী বিভিন্ন তালবাহানা করে। পরে তাকে স্বামী বলতে অস্বীকার জানান এই প্রতারক স্ত্রী। বিয়ে করে স্বামী রানাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজের নামে সব কিছু দলিল করে নিয়ে এখন একতরফা ২০২৫ সালের গত ১২ অক্টোবর ডিভোর্স পেপার পাঠান। এরপরে প্রবাসীর পরিবারকে ঢাকার বাড়ি থেকে বের করে দেন প্রতারক স্ত্রী। প্রবাসীর কয়েক বছরের অর্জিত সম্পদ হারিয়ে এখন দিশেহারা।
এদিকে স্থানীয় বেশ কয়েকজন জানান, স্নিগ্ধা ও তার ভাই সোহাগ সিপাহী শুধু রানার সাথেই প্রতারণা করে নাই, প্রতারণা করেছে আমাদের সাথেও। রানার নাম ভাঙ্গিয়ে বিদেশ নেওয়ার কথা বলেও আত্মসাৎ করেছে এই অঞ্চলের কোটি কোটি টাকা। কিন্তু বিদেশ নেওয়ার বিষয় জানে না প্রবাসী স্বামী রানা লস্কর।
একই এলাকার রুনা, সিরাজ, পাবেল, আবুল হোসেন এরা বলেন, আমাদের মাদারীপুরের মেয়ে স্নিগ্ধা অন্য জেলার একটা ছেলেকে বিয়ের ফাঁদে ফেলে তার সাথে প্রতারণা করে। তার কাছ থেকে তিন কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করেছে। এমন কি আমাদের সাথেও প্রতারণা করেছে বিদেশ নেওয়ার কথা বলে এই স্নিগ্ধা।
রুমা আক্তার নামের এক নারী বলেন, এক সময়ে স্নিগ্ধার পরিবার ঠিকমতো খাবার খেতে পারত না। তখন আমার সাথে রানার সাথে পরিচয় ছিল। রানা আমাকে বিয়ে করার কথা বললে তখন আমি স্নিগ্ধাকে দেখাই। তারপরে স্নিগ্ধাকে বিয়ে করতে রাজি হন রানা। পরে ২৩ সালের শেষের দিকে তাদের বিয়ে দেওয়া হয়। কিন্তু স্নিগ্ধা ও তার পরিবার যে এতো বড় প্রতারক এটা আমি জানতাম না। একজন অন্য জেলার প্রবাসী ছেলের সাথে প্রতারণা করে তাদের সহায়-সম্পত্তি বাড়ি গাড়ি সবগুলো দলিল করে নিয়েছে। এই স্নিগ্ধাদের মূল ব্যবসায়ী হলো প্রতারণা করে মানুষের সহায় সম্পত্তি আত্মসাৎ করা। আমি সরকার ও প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।
ভুক্তভোগী প্রবাসী রানা লস্কর বলেন, “আমি স্ত্রীকে ভালোবেসে সংসার করছিলাম, কিন্তু সে আমার সরলতার সুযোগ নিয়ে কষ্টার্জিত বাড়ি গাড়ি সহায় সম্পদ স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছে। সে আমার সাথে এমন প্রলোভন দেখিয়েছে তার জন্য তখন আমি সব করতে পারি সেও আমার জন্য সব করতে পারবে। কিন্তু আমি তাকে সরল মনে ভালবাসা দিয়েছি। সে আমার সাথে প্রতারনা করে আমার বাবা মাকে ঘর থেকে তারিয়ে দিয়েছে। এখন সে আমার সঙ্গে সংসার করতে অস্বীকার করছে।”প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং ন্যায়বিচার কামনা করেছেন ভুক্তভোগী রানা লস্কর ও পরিবার।
এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত নাজনীন আক্তার স্নিগ্ধার মুঠো ফোনে একাধিক বার ফোন করেও কোন সারা পাওয়া যায়নি
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আদিল হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category