শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

কোটালীপাড়ায় শালিশ বৈঠকে পৃথক দুটি ঘটনায় ৩ মাছ চোরের ১ লক্ষ ২০ টাকা জরিমানা

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৭২ Time View

 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গ্রাম্য শালিশ বৈঠকে পৃথক পৃথক দুটি মাছ চুরির ঘটনায় ৩ চোরকে ১ লক্ষ ২০ টাকা জরিমানা করা হয়েছে। (৪ নভেম্বর ) মঙ্গলবার রাতে উপজেলার কলবাড়ী ইউনিয়নের রুথীয়ারপাড় গ্রামে এ শালিশ বৈঠক হয়। রুথীয়ারপাড় গ্রামের ঘের মালিক চিত্ত মন্ডল বলেন একমাস আগে আমার মৎস্য ঘের থেকে একই গ্রামের খোকন রায়ের ছেলে সৌরভ রায় ও সুবোধ হালদারের ছেলে সুজন হালদার মাছ চুরি করে এঘটনায় গতকাল মঙ্গলবার রাতে স্হানীয় শালিশ বৈঠকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরআগে একই গ্রামের লোলিত রায়ের মাছ চুরির ঘটনায় বাবুল রায় নামে এক চোরকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। চুরির সংবাদ সংগ্রহে রুথীয়ারপাড় গ্রামে গেলে বাবুল রায় মাছ চুরির কথা স্বীকার করে সাংবাদিকদের কাছে বলেন আমি লোলিত রায়ের মাছ চুরি করেছিলাম এঘটনায় আমাদের গ্রামের মাতুব্বর সুনীল রায়,শিক্ষক সিবেন্দ্রনাথ রায়,শিক্ষক রামমোহন রায়সহ গ্রামের মাতুব্বররা মিলে আমাকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে।আমি এখনো টাকা দিতে পারিনাই।কারণ আমার থাকার এই জায়গাটুকু ছাড়া আর কিছু নাই টাকা দিব কোথা থেকে।স্হানীয়রা জানান প্রায় একমাস আগে
রুথীয়ারপাড় গ্রামের লোলিত রায়ের মাছ চুরি করে একই গ্রামের বিরেন্দ্র নাথ রায়ের ছেলে বাবুল রায় ও চিত্ত মন্ডলের মাছ চুরি করে একই গ্রামের খোকন রায়ের ছেলে সৌরভ রায় এবং সুবোধ হালদারের ছেলে সুজন হালদার।পৃথক পৃথক দুটি ঘটনায় গ্রাম্য শালিশে বাবুল রায়কে ৯০ হাজার ও সৌরভ রায় এবং সুজন হালদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বলে শুনেছি। এব্যপারে শালিশ বৈঠকের মাতুব্বর সুনীল রায় বলেন বৈঠকে সভাপতিত্ব করেছেন অশ্বীনি কুমার রায়। গ্রামবাসী মিলে একটা সমঝোতা করে ভবিষ্যতে যাতে আর মাছ চুরি না করে সাবধান করে বিষয়টি মিটমাট করা হয়েছে। তিনি বলেন শোনেন এইগুলি যদি এখন আপনি জানতে চান। সংক্ষিপ্ত বল্লাম এর বেশি তো আর মনে হয়না আপনার জানার দরকার আছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন রুথীয়ারপাড় চুরির ঘটনায় আমাদেরকে কেউই কিছু জানায়নি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category