শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাংচুর  আমি কাজে বিশ্বাসী কোন কথায় বিশ্বাসী না  । সেলিমুজ্জামান সেলিম (এমপি) মুকসুদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে টিফিনের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ: তদন্ত কমিটি গঠন, ৩ কার্য দিব‌সে প্রতি‌বেদন  মাদারীপুরে লিফটে আটকে থাকা শিশুসহ ৮ জনকে দেড়ঘন্টা পর উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে  মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান পদ্মার চরের মানুষের জীবনযাত্রা দেখতে নৌভ্রমনে সম্পাদকরা, আশ্বাস দিলেন পাশে থাকার রাজৈর উপজেলার বহুল আলোচিত ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী তরিকুল হাওলাদার (২৮) গ্রেফতার

মাদারীপুর-২ আসনে মিল্টন বৈদ্যের মনোনয়নের দাবীতে মিছিল

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৮২ Time View

মাদারীপুর-২ আসনে বিএনপি নেতা মিল্টন বৈদ্যের মনোনয়নের দাবিতে মিছিল করেছে নেতাকর্মীরা। সোমবার বিকেলে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শকুনি লেকেরপাড়ে গিয়ে শেষ। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
এ সময় বক্তারা বলেন, গত ১৭ বছর শেখ হাসিনা সরকারের আমলে আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন জেলা বিএনরি সদস্য মিল্টন বৈদ্য। তিনি স্বৈরাচার সরকারের আমলে একাধিকবার মামলা-হামলার শিকার হয়েছেন। কারাবরণ করেছেন বহুবার। বিএনপির দুর্দিনে রাজপথে থাকা এই ত্যাগী নেতাকে মাদারীপুর-২ আসনের মনোনয়ন দিতে কেন্দ্রীয় বিএনপির প্রতি আহবান জানান বক্তারা।


মিল্টন বৈদ্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি ২০১৪ সালে রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন। পরে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নেন তিনি। নির্বাচনের আগে-পরে তাঁর বাসভবন ও যানবাহনে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও একাধিক মামলা হলেও তিনি রাজনীতি থেকে সরে যাননি বলে দাবি নেতাকর্মীদের।
এ সময় মাদারীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু,  জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বিএম আরিফুর ইসলাম দুলাল, পৌর যুবদলের আহ্বায়ক বাশার মাতুব্বরসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category