শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজৈরে বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা করে প্রায় সারে চার  কোটি টাকা হাতিয়ে নেওয়া দালাল দম্পতি র‍্যাবের  হাতে যশোর থেকে গ্রেপ্তার 

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৩২৮ Time View
মাদারীপুরে রাজৈরে প্রবাসের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে  প্রতারণা করে প্রায় সারে চার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল দম্পতি র‍্যাবের  হাতে যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাত দশটার দিকে রাজৈর থানায় যশোর থেকে তাদের আনা হলে রাজৈর থানা পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ আরোও জানায়, মাদারীপুর আদাতলে পৃথক মামলায় এই দুই আসামী পলাতক ছিলো এদের মধ্যে জহিরুল ইসলাম সিলন খান (৪০) সিআর মামলার ৪২৫/২৩ এ পলাতক ছিলেন ও তার স্ত্রী নুর নাহার কনা (৩৪) সিআর ৯০/২৪ মামলায় অভিযুক্ত ছিলেন শনিবার যশোর জেলায় র‍্যাবের অভিযানে এদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা রাজৈর উপজেলার ইশিবপুরের আলতাপ খানের ছেলে জহিরুল ইসলাম সিলন খান ও তার স্ত্রী একই এলাকার  সাইদুল ইসলাম খন্দকারের মেয়ে নুর নাহার কনা।
ভুক্তভোগী এডভোকেট ইমন হোসেন জানান, আমাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলে বাইশ লাখ টাকা হাতিয়ে নেয় এরা, পরে আমাকে একুশ লাখ টাকার একটি চেক দেয়, সেই চেক দিয়ে মামলা দায়ের করলে র‍্যাব-৬ যশোরের  সহযোগিতায় ও রাজৈর থানার অফিসার ইনচার্জের সহায়তায় এদের যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজৈর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ খান জানায়, প্রাথমিক ভাবে  চার কোটি সত্রিশ  লাখ টাকা ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়ার অভিযোগে এদের গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category