শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

টেকেরহাট বন্দরে ফুটপাতের দোকান উচ্ছেদ অভিযান

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩০ Time View

মাদারীপুরের রাজৈর পৌরসভার উদ্যোগে বুধবার টেকেরহাট বন্দরের প্রধান সড়ক দখল করে গড়ে ওঠা মাছ বাজার ও কাঁচাবাজারসহ বিভিন্ন স্থানে ফুটপাতে অবৈধ ভাবে দোকান উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে অস্থায়ী কাঁচাবাজার স্থানান্তর করা হয় টেকেরহাট ট্রলারঘরে। দীর্ঘদিন ধরে সুপার মার্কেট, মুক্তিযোদ্ধা মার্কেট, সুফি জোনাবালী সড়ক, নজরুল ক্লাব ও মোল্লা মার্কেটের সামনে ফুটপাত দখল করে ভ্রাম্যমান ব্যবসায়ীরা বসে ব্যবসা করে আসছিলেন। এতে পথচারীরা চরম ভোগান্তিতে পড়তেন, আর সড়কে স্থায়ী যানজট লেগে থাকতো।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাহফুজুল হক। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শামীম আক্তার, পৌর প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মোঃ বাদশা ফয়সাল, পৌরসভার নির্বাহী প্রশাসক মোঃ ইকরাম উল্লাহ,সহ রাজৈর থানার এস আই ফরিদ উজ্জামান ও সঙ্গীয় ফোর্স এছাড়া পৌরসভার কর্মচারী বৃন্দ।
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, টেকেরহাট বাজারে অবৈধ দোকান ও স্থাপনার কারণে জনসাধারণের চলাচলে দীর্ঘদিন ভোগান্তি হচ্ছিল। তাই এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category