শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজৈরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার। মাদক সম্রাজ্ঞীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২৬১ Time View

মাদারীপুরের রাজৈর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার ও মাদক সম্রাজ্ঞীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে। মঙ্গলবার সকালে রাজৈর উপজেলার সেনা ক্যাম্প কমান্ডার মেজর আবু সালেহ মোঃ তানজিল ও সহকারি কমিশনার (ভুমি) নাহিদ নেওয়ার শিশির এর নেতুত্বে যৌথ বাহিনী উপজেলার শাখারপাড় আনন্দমোড় ও টেকেরহাট বন্দর সংলগ্ন ঘোষালকান্দি গ্রামে এ অভিযান পরিচালিত হয় । সহকারি কমিশনার (ভুমি) নাহিদ নেওয়াজ শিশির জানান, গোপন তথ্যের ভিক্তিতে রাজৈরে অবস্থিত সেনা বাহিনীর সহযোগিতা নিয়ে ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় আনন্দ মোড়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ি জলিল শেখের ছেলে এনদাল শেখ (৫০) মাদক দ্রব্যসহ আটক করে এবং তার দেয়া তথ্য অনুযায়ী রাজৈর পৌরসভার টেকেরহাট বন্দর সংলগ্ন ঘোসালকান্দি গ্রামে অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী জীবনী ও সাগির শেখকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৫৭০৭ পিস ইয়াবা, ০১ কেজি ৬৮০গ্রাম গাঁজা, ৯টি মোবাইল ফোন ও নগদ ২৬৫০ টাকা উদ্ধার করা হয় । এসময় সাথে ছিলেন লেফটেন্যান্ট মোঃ রিদোয়ান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মফিজুল ইসলাম, ওয়ারেন্ট অফিসার মোঃ শফিউল ইসলাম ও পুলিশ সদস্য এসআই সঞ্জয় কুমারসহ অন্যান্য সেনা সদস্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category