শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে হাতবোমা বিস্ফোরণ, আহত দুই, আটক এক মাদারীপুরে আসামী বহনকারী পুলিশের পিকআপ উল্টে নিহত এক, আহত ১০ মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার মাদারীপুরে মসজিদের ইমামের থাকার ঘরে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেল টিনের বেড়া রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর

প্রধানমন্ত্রী হতে না পেরে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে একটি দল: খোকন তালুকদার

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৮৫ Time View

বিরোধীদলকে ইঙ্গিত করে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, দেশে একটি সুন্দর নির্বাচন হয়েছে। হেরে গিয়ে যখন প্রধানমন্ত্রী হতে পারেন নি, ঠিক তখনই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা শুরু করেছেন। এই ডায়লক ২৬-এর নির্বাচনের জন্য নয়। প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজপথে নেমে লাফালাফি করেও লাভ নেই। সেই আশায় গুঁড়ে বালি হয়ে যাবে। শনিবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কুকরাইল এলাকার ‘আহমাদিয়া কামিল মাদ্রাসা’ মাঠে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তালুকদার খোকন বলেন, ধৈর্য্য ধরতে হবে। আগামী ৫ বছর পরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে নয়। ভিন্ন পন্থায় রাজপথ গরম করে ক্ষমতায় আসা যাবে না বলেও মন্তব্য করনে তিনি।
কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব নাগরিককে সঙ্গে নিয়ে আগামী রাষ্ট্রগঠন করার পরিকল্পনা করেছেন। প্রত্যেকটি মানুষ যাতে তাদের মৌলিক অধিকার ভোগ করতে পারে সে ব্যাপারে কাজ করছে বর্তমান সরকার। এটি বাস্তবায়ন হলে সুখি ও সম্ভৃদ্ধি দেশে রূপান্তর হবে বাংলাদেশ।
মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মার্তুজা আলম ঢালীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গাউছ উর রহমানের সঞ্চালনায় উপজেলা বিএনপির আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠনে অংশ নেয় ৩-৪ হাজার মানুষ। যোগ দেন মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category