শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজৈরে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ১৪ লক্ষ টাকার ক্ষতি

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২০৮ Time View
মাদারীপুরের রাজৈরে তিনটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার আমগ্রাম ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল লাউসা বাজারে এ ঘটনা ঘটে। এসময় দুটি কাপড় ও একটি মুদি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। এতে ১৪ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সরজমিনে স্থানীয় ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায় কাপড় ব্যবসায়ী সুভাষ হালদার, সমর হালদার ও মুদি দোকানী মনি মোহন মোড়ল। পরে দিবাগত রাত ১২ টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং দ্রুত আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এসময় পার্শ্ববর্তী বাঘিয়ার বিলে মাছ ধরতে থাকা জেলেরা এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে বাজারে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত দোকানীরা।

ক্ষতিগ্রস্ত কাপড় ব্যবসায়ী সুভাষ হালদার জানান, আমার একমাত্র আয়ের উৎস এই কাপড়ের দোকান।এই দোকানের আয় দিয়ে আমাদের পুরো সংসার চলে। তা পুরে ছাই হয়ে গেল। দোকানের ক্যাশে থাকা নগদ ৮৫ হাজার টাকা, একটি সোনার চেইন, একটি আ়ংটি, এক জোড়া কানের দুল, ৩ লাখ টাকার সিট কাপড়, থ্রিপিচ, শাড়ী কাপড়সহ মোট ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা অসহায়। আমাদের বেঁচে থাকার উপায় নেই। সরকারের কাছে আর্থিক সাহায্য চাই।

আরেক কাপড় ব্যবসায়ী সমর হালদারের মা রিতা হালদার জানান, আমার দোকানে ছিল ৩ টি সেলাই মেশিন, শাড়ি, সিট কাপড়, থ্রিপিচ। প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমরা এখন কি ভাবে বাঁচব। আমার সব শেষ হয়ে গেল। আমরা সরকারের কাছে আর্থিক সাহায্য চাই।

মুদি দোকানদার মনি মোহনের ছেলে মঙ্গল মোড়ল‌ জানান, মুদি দোকান থেকে আয়ের টাকায় আমাদের সংসার খরচ চলে। ৩-৪ লাখ টাকার চাল, ডাল, তেলসহ বিভিন্ন মুদি পন্য ছিল। সব পুরে ছাই হয়ে গেছে। কিছুই বাকি নাই। আমরা সরকারের কাছে আর্থিক সাহায্য চাই। যাতে করে পুনরায় দোকান দিয়ে বাঁচতে পারি।

মাদারীপুরের রাজৈর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকন উজ্জামান বলেন, তিনটি দোকান আগুনে পুড়ে যাওয়ার তথ্য আমরা পেয়েছি। ইতোমধ্যে জেলায় পাঠানো হয়েছে। পরবর্তীতে সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category