শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মুকসুদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি হত্যার মূল আসামি গ্রেফতার

বাদশা মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) থেকেঃ
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২ Time View
গোপালগঞ্জের মুকসুদপুরে চার মাসের অন্তঃসত্তা গৃহবধূ ইতি বেগমকে নৃশংসভাবে হত্যা করে লাশ গুম করার চাঞ্চল্যকর ঘটনার মূল হোতা রাসেল শেখকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ও র‍্যাব-১১।
র‍্যাবের প্রেস রিলিজে জানানো হয়, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে, র‍্যাব-৬, সিপিসি সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এবং র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন চরবাকর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে মুকসুদপুর থানার ইতি খাতুন হত্যা মামলার এজাহারভুক্ত মূল আসামী পলাতক রাসেল শেখকে (৩০) গ্রেফতার করা হয় এবং পরে তাকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার লতিফপুর গ্রামের আসামী রাসেল শেখ এবং নিহত ইতি খাতুনের মধ্যে পারিবারিক কলহের জের ধরে মামলার ১নং আসামী (তার স্বামী) ও অন্যান্য আসামীরা গত ২৩ নভেম্বর রাত আনুমানিক ৮টা থেকে ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে সুপরিকল্পিতভাবে, আসামীদের বসতঘরে ইতি খাতুনকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে বস্তাবন্দি করেন। এরপর লাশের সঙ্গে ৪টি ইট বেঁধে বাড়ির পূর্বপাশে তাদের নিজস্ব পুকুরে কচুরিপানার নিচে ডুবিয়ে রাখা হয়।
৩০ নভেম্বর সন্ধ্যায় স্থানীয়রা ভিকটিমের বস্তাবন্দি লাশ পানিতে ভাসতে দেখে মুকসুদপুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে। পরে ভিকটিমের ভাই মোঃ সেলিম (৩৭) বাদী হয়ে মূল আসামীসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category